শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:০৬ এএম, ২০২০-০৮-১৯
২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারতের সাথে ৮৬ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। কথা ছিলো বাংলাদেশের সাতটি প্রকল্প বাস্তবায়নে ভারত আমাদের এই ঋণ দিবে। কিন্তু ঋণচুক্তির পর ১০ বছর পার হলেও ভারত তাদের কথা রাখেনি।
এই দশ বছরে ৮৬ কোটি ডলারের মধ্যে ভারত ৬০ কোটি ডলার সুদের বিনিময়ে আমাদের সহায়তা করছে। এখনো বাকি আছে ২৬ কোটি ডলার।
প্রথম দফায় নেওয়া প্রকল্পগুলোর স্থবিরতার মধ্যেই ২০১৫ সালে দ্বিতীয় দফায় ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ভারত প্রমিজ করেছিল এই অর্থে আমাদের ১৪ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কিন্তু ঋণচুক্তির পাঁচ বছর পেরিয়ে গেলেও ভারত তাদের কথা রাখেনি। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। দীর্ঘ পাঁচ বছরে ২০০ কোটি ডলারের মধ্যে ভারত মাত্র ৮.৪ কোটি ডলার দিয়েছে। ঋণের চুক্তি সই অনুযায়ী ভারত এখনো আমাদের ১৯১.৬ কোটি ডলার দিতে পারে নাই।
এছাড়া ২০১৭ সালে ভারতের সাথে বাংলাদেশের তৃতীয় দফায় আবারো ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতেও ভারত কথা দিয়েছিলো তাদের এ অর্থ আমাদের ১৭টি প্রকল্পে ব্যয় করা হবে। কিন্তু চুক্তির সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও কোনো প্রকল্পের কাজ শুরু হয়নি। বলা যায় এই চুক্তির পর ভারত আমাদের এখনো ১ টাকাও দেয়নি। পুরোটাই পাওনা রয়ে গেছে! তৃতীয়বারের মত এক্ষেত্রেও ভারত ব্যর্থ হয়েছে।
সৌজন্য : রবিউস সানি; ডিফেন্স রিসার্চ ফোরাম।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited