dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আলীকদমে সেনাজোনের আর্থিক সহায়তা প্রদান

লামা উপজেলা প্রতিনিধি    |    ০১:১৮ পিএম, ২০২৩-১১-০৭

আলীকদমে সেনাজোনের আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেক্সঃ 

 লামাঃ বান্দরবানের আলীকদমে সেনাজোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগত আর্থিক অনুদান প্রদান করা হয়।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় আলীকদম সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। আসন্ন দূর্গোৎসব ২০২৩ উপলক্ষ্যে ০৭টি পূজা মন্ডপকে বিশেষ অনুদান প্রদানসহ সর্বমোট ২,৭৬,৬০৮.০০ (দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত আট টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য যে,জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি,জোন কমান্ডার আলীকদম জোন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, উপ-অধিনায়ক,আলীকদম জোন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন ৪নং করুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানের পর আয়োজিত মতবিনিময় সভায় আলীকদম সেনাজোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অবকাঠামোর উন্নয়ন,সড়ক দূর্ঘটনা রোধ,পানি নিষ্কাশন ব্যাবস্থা,পাহাড় কাটা রোধ করা,অবৈধ কাঠ পাচার,বাজারের নিয়ম শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা ইত্যাদি বিষয়সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে এর অংশ হিসেবে আলীকদম উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা প্রসংশনীয়। আলীকদম সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকার সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করলেও কিছু কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এর বিরোধিতা করে আসছে। তারা সর্বদা সাধারণ জনমনে সেনাবাহিনী তথা নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে নেতিবাচক মনোভাব তৈরি করছে। স্থানীয় কিছু বিপথগামী জনগণ তাদেরকে সহায়তা করে থাকে। বাঙ্গালী এবং অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ যেন একযোগে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার জন্য আমি আহবান করছি।

তিনি আরও বলেন,সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার পূর্বাভাস পেলে সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন তাদের প্রতিহত করা হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর