শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৫ এএম, ২০২৫-০৩-২৯
ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশে সমন্বয়কদের চাকুরি প্রদানের তীব্র সমালোচনা করে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গত আট মাসে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে সমর্থনের ফলাফল স্বরূপ বাংলাদেশ বৈষম্যমুক্ত হওয়ার পরিবর্তে বৈষম্যযুক্ত হচ্ছে। ছাত্রদের এমন নির্মম প্রতারণা আর দেখতে না চাইলে সারাদেশে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
১৯ মার্চ নতুনধারা বাংলাদেশ এনডিবির ইফতার বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য মনোয়ায়া বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দুর্নীতি-টাকা পাচার ও আইন শৃঙ্খলার অবনতিরোধে অর্ন্তবর্তী সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, আইন উপদেষ্টা আমাদের শিক্ষক ছিলেন, ভাবতেই লজ্জা লাগে। আইন-শৃঙ্খলার অবনতিরোধে তিনি সম্পূর্ণ ব্যর্থ হওয়ার কারণ হিসেবে রয়েছে তাঁর অদক্ষতা-স্বজনপ্রিয়তা এবং অর্থলিপ্সুতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি- তিনি সরকারে এবং নতুন দলে উভয় পক্ষেই কাজ করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন না করে। এসময় তিনি অন্যান্য উপদেষ্টাদের মধ্যে বাণিজ্য উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, আগে আকিজ গ্রুপ আওয়ামী লীগের ছিলো, আর এখন তাঁর আকিজ বশির গ্রুপ সরকার ও শিক্ষার্থীদের পক্ষে কাজ করছে। পার্থক্য শুধু আফিলের পরিবর্তে তিনি এসেছেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited