শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:২৩ পিএম, ২০২০-১১-০১
একদম তৃণমূল পর্যায় থেকে ছাত্র রাজনীতি শুরু করেন তাসবীরুল হক অনু। ছাত্রলীগের বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে তার। ৪৮ নং ওয়ার্ডের একজন সামান্য ছাত্রলীগ কর্মী থেকে আজকের এই জনপ্রিয় যুব নেতা তাসবীরুল হক অনু। ৪৮ নং ওয়ার্ড এর সামান্য ছাত্রলীগ কর্মী থেকে এই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এরপর মহানগর ছাত্রলীগ উত্তর এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর কিছুদিনের মধ্যেই তাসবীরুল হক অনু মহানগর ছাত্রলীগ উত্তর এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন মহানগর ছাত্রলীগ উত্তর এর সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।দ্বায়িত্ব পালনকালে মহানগর ছাত্রলীগ উত্তর এর প্রতিটি থানা থেকে ওয়ার্ড এবং ওয়ার্ড থেকে ইউনিট পর্যন্ত মুজিব আদর্শের কর্মী তৈরি করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে মহানগর ছাত্রলীগ উত্তর এর সাধারণ সম্পাদক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাসবীরুল হক অনু ১/১১ এর একজন পরীক্ষিত যোদ্ধা। তিনি ছিলেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক।একজন সফল ছাত্রনেতা হিসেবে ছাত্ররাজনীতি শেষ করার পর তাসবীরুল হক অনু আসেন যুব রাজনীতিতে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে মহানগর যুবলীগ উত্তর এর ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সফলতার সহিত দ্বায়িত্ব পালন করে এসেছেন।তৃণমূল পর্যায়ের কর্মীরা একজন কর্মী বান্ধব নেতাকেই আগামীতে মহানগর যুবলীগ উত্তর এর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।তাদের বিশ্বাস জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা কর্মী বান্ধব নেতাকেই আগামীতে মহানগর যুবলীগ উত্তর এর যোগ্য যায়গায় বসাবেন।
সেই হিসেবে তাসবীরুল হক অনু একজন কর্মী বান্ধব জনপ্রিয় যুব নেতা।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited