dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ইতালিতে মিলান কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫১ এএম, ২০২৩-০৩-০৮

ইতালিতে মিলান কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত


জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চিফ ইউরোপ   : 

ইতালিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস। দিবসটি উযদাপনের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে কনস্যুলেট প্রাঙ্গনে মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।   

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৫ টায় কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ-এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িকসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। 

প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বিচক্ষণতা ও কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এই বক্তব্যের আইনগত ও কৌশলগত দিক রয়েছে। মুক্তিকামী মানুষের নেতা হিসেবে তিনি একদিকে যেমন বাঙ্গালির মুক্তি আন্দোলনের গণতান্ত্রিক পটভূমি তুলে ধরেছেন, অন্যদিকে কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় করেছেন। কনসাল জেনারেল আরো উল্লেখ করেন যে, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন তাতে উজ্জীবিত হয়ে আমাদের প্রত্যেকের উচিত ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখা। প্রবাসীগণের অবদান এ প্রচেষ্টাকে আরও বেগবান করতে পারে। তিনি দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন যে ৭ই মার্চের ভাষণ গভীরভাবে পর্যালোচনাপূর্বক তা আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এবং বিদেশি বন্ধুদের সামনে উপস্থাপন করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান নানামুখী উদ্যোগ নেবে। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নয়ন কামনা করে একটি বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর