dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ আটক -৩

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৪ এএম, ২০২০-১২-১৪

ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ আটক -৩

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স ইমন ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আবু জাফর আনসারী (৪৯), পিতা- মৃত কবির আহামদ, সাং- ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড,  ইসলামপুর ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর, মনজুর আলম (৪৭), পিতা- মৃত নুর আহামদ, সাং- উত্তর গোমাতলী, ৭ নং ওয়ার্ড,  পোকখালী ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর ও  মোঃ ইয়াছিন তুফা (৩০), পিতা- আবু জাফর আনসারী, সাং ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড,  ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর।

এসময় ৩ জনকে ৮০০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, তারা পরস্পরের সহযোগিতায়  ঈদগাঁহ-ইসলামপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তি আবু জাফর আনসারী (৪৯) ও মোঃ ইয়াছিন তুফা (৩০) সম্পর্কে পিতা-পুত্র। 

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর