শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৬ এএম, ২০২৩-০৬-২৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন ফুটবল টিম।
চলতি মাসের ১৫জুন (বৃহস্পতিবার) শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ফুটবল টুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন সহ মোট ১৬ টি ফুটবল টিম অংশগ্রহণ করেছিলো এবং ফাইনালে যান দাইপুখুরিয়া ইউনিয়ন ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন।
২২ জুন (বৃহস্পতিবার) বিকালে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় নয়ালাভাঙ্গা ও দাইপুখুরিয়া ইউনিয়নের মধ্যে খেলা ড্র হলে খেলা ট্রাইবিকারে গড়াই এবং ট্রাইবিকারে নয়ালাভাঙ্গা ইউনয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন নয়ালাভাঙ্গা ইউনিয়ন ফুটবল টিমের হাতে ট্রফি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ শামিল উদ্দিন আহমেদ শিমুল ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল হায়াত।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, নয়ালাভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম (পিন্টু মিয়া), দাইপুখুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর রেজা সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় খেলায় অংশগ্রহণকারী নয়ালাভাঙ্গা ও দাইপুখুরিয়া ইউনিয়নের সব খেলোয়ারকে মেডেল পরিয়ে দেন এবং চাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited