dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চকরিয়া হারবাং ভূমিদস্যু মানিকের নেতৃত্বে জমি বিরোধকে কেন্দ্র করে ২ নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে

দৈনিক অনুসন্ধান    |    ০২:৩৪ পিএম, ২০২৫-০৪-২৭

চকরিয়া হারবাং  ভূমিদস্যু মানিকের নেতৃত্বে জমি বিরোধকে কেন্দ্র করে  ২ নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে


চকরিয়া ( কক্সবাজার)  প্রতিনিধি।।চকরিয়া উপজেলা উত্তর হারবাং গোলাম ছোবহান মিয়া ঘোণা  হাজী ফরিদুল আলমের মেয়ে আজিজা সোলতানার(৩৫) ভোগ  দখলীয় জমিতে  প্রভাব কাটিয়ে জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মুর্শেদ আলম মানিক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। জমি দখলের সময় বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্র, লোহার রড, দা, কিরিস নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হাজী ফরিদুল আলমের মেয়ে আজিজা সোলতানা ও উসমান গণির স্ত্রী শামীমা আক্তার মুন্নিকে।শুক্রবার ( ২৫ এপ্রিল)  রাত ১০ টায় উত্তর হারবাং ৯ নং ওয়ার্ড গোলাম সোবহান মিয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে। আজিজা সোলতানা  জানান, চকরিয়া উপজেলা হারবাং মৌজার আর.এস ২২২০ নং খতিয়ানের ২৫৯/চ নং দাগের বি.এস ১৬৫১১ নং দাগের ১.৫০ একর জমিতে দোকানসহ  বনজ গাছ বেষ্টিত   কাটা তারের ঘেরা বেড়া দিয়ে দেখভাল করে আসছি। এতে লোলুপ পড়ে মুর্শেদ আলম গং এর। তাদের কোন জমির্ না থাকার স্বত্তেও প্রভাব কাটিয়ে  জায়গাটি দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এনিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করছি।  গত ২৫ তারিখ রাতে সালিসি বৈঠক না করে আগামী ২ মে সালিসি বৈঠকে বসবে বলে বিচারাধীন স্থান ত্যাগ করে মানিক গং।তিনি আরও জানান,  একই দিনে রাত ১০ টায় মানিক ও তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে দখলীয় জমিতে অবৈধভাবে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু  মানিক ও তার ভাড়াটিয়া বাহিনীরা বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে  উপর অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে আজিজা সোলতানা( ৩৫) ও উসমান গণির স্ত্রী শামীমা আক্তার মুন্নী(২৬) সহ আরও ৩ জন। এসময় ভূমিদস্যুরা ২ টি টিবিএস মোটরসাইকেল, ২ টি পালসার মোটরসাইকেলও ভাংচুর চালায়।   গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এতে ২ লক্ষ টাকার ক্ষতি করেছে তারা। প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।  তাদের হুমকিতে আতঙ্কে দিন গুনছে ভুক্তভোগী পরিবার। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। হামলাকারীরা হলেন, মুর্শেদ আলম মানিক (৪৮),  তার স্ত্রী শিউলি বেগম( ৪০)সহ অজ্ঞাত ১৫/২০ জন। এঘটনায় মুর্শেদ আলম মানিককে প্রধান আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী আজিজা সোলতানা। এবিষয়ে চকরিয়া থানার ওসি( ভারপ্রাপ্ত)  মো শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর