শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০০ পিএম, ২০২৩-০৮-০৪
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩১ জুলাই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে
পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সিসা, মানেনি নিয়মনীতি, বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাই লোকমান, ঝুঁকির মধ্যে কৃষিজমি
শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ভুক্তভোগী লোকমান আলী।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নিউজে উল্লেখ করা হয়েছে আমার নেতৃত্বে ব্যাটারীর বিভিন্ন অংশ খুলে পোড়ানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা কথা। এ ধরনের কোন কার্যকলাপের সঙ্গে আমি জড়িত নই। আমাকে জড়িয়ে ও আমার বক্তব্য না নিয়েই প্রতিবেদক সম্পূর্ণ মনগড়া নিউজ প্রকাশ করেছেন।
আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, যে কারখানার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সে কারখানার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাতের অন্ধকারে ব্যাটারি পুরানো ও পুরাতন ব্যাটারীর এসিড জমিতে অপসারণ করা হচ্ছে। কে বা কাহারা এ কাজ করছেন তা প্রকৃত পক্ষে আমি জানিনা। এই কারখানা প্রকৃত মালিক কে তাও আমি বলতে পারবোনা। আপনারাই ভালো করে খোঁজ খবর নেন এই ব্যাটারি পুরোনোর মূল হোতা কে।
প্রতিবেদক নিউজ করার সময় আমার কোন প্রকার বক্তব্য নেননি। আমার বিরুদ্ধে নিউজ হবার কথা আমি লোক মারফত জানতে পারি। পরে আমি নিজেও নিউজটি দেখার পর হতভম্ব হয়েছি। প্রতিবেদক আমাকে সমাজের সামনে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করেছেন।
প্রতিবেদক ভুয়া নিউজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাগুলো বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। লিখিত বক্তব্যে লোকমান বলেছেন, আমি দীর্ঘদিন সুনামের সহিত ইট, বালি ও ভরাটের ব্যবসা পরিচালনা করে আসছি। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই সব কর্মকাণ্ডে করেছেন। আমার বিষয়ে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি বলেন, আমি স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারিনা, বিধায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited