dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম মারা গেছেন

দৈনিক অনুসন্ধান    |    ০৩:০৯ পিএম, ২০২২-১০-২৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম মারা গেছেন

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়া নগর এলাকায় ককটেল বিস্ফোরণে আহত শহিদুল ইসলাম শহিদের সৎমা ফাহমিদা বেগম মারা গেছেন।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহমিদা।


বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন।

এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকায় পৌর যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে ককটেলের বিস্ফোরণ ঘটে।

অভিযোগ ওঠে, ককটেল বানাতে গিয়েই ওই বিস্ফোরণ ঘটে। এতে শহিদ ও তার মা গুরুতর আহত হন। পরে তাদের ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ অবস্থায় শহিদের মা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলেও গ্রেপ্তার এড়াতে গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন শহিদ।

এদিকে বিস্ফোরণে আহত দুজনসহ তিনজনকে আসামি করে রোববার মামলা করেন সদর থানার এসআই অমিত পান্ডে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, আহত দুজনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে শহিদের সৎমা সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শহিদ গোপনে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থান শনাক্তে কাজ করছে পুলিশ।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর