dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি আবু তালেব

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪২ এএম, ২০২১-০৬-০২

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি আবু তালেব

মোঃ- জাবেদ হোসাইন, কাতার প্রতিনিধি :
কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব। গত শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাঁকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা।

সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষাসমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম। 

মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজীর উত্তর মাদার্শা গ্রামে। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেন। এখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর অধ্যয়ন করেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃ’ত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্না’তক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর