শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৭ এএম, ২০২৩-১২-১৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি এবার নির্বাচনে লড়বেন ট্রাক প্রতীক নিয়ে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা থেকে তাকে ট্রাক প্রতীক দেয়া হয়।
এদিকে সৈয়দ নজরুল ইসলাম প্রতীক বরাদ্দ পাওয়ার পরপই তার নির্বাচনী এলাকা, শিবগঞ্জ উপজেলায় আ'লীগের তৃনমুল নেতাকর্মীসহ সাধারণ মানুষরা আনন্দ-উল্লাস করেছেন৷
আ'লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়ার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সৈয়দ নজরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেন তিনি। পরে গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারে শেষ দিনে আ'লীগের তিনি ও আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ গোলাম রাব্বানী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় তিনিও বহাল থাকেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি পান কেটলি প্রতিক৷
শিবগঞ্জের আস্তভাজন জণনেতা, সৈয়দ নজরুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে, যথাসময়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। পরে নির্বাচনী দায়- দায়িত্ব ছেড়ে দেন তার দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর। অবশেষে দলের নেতাকর্মীর ও সাধারণ মানুষের অনুরোধে এবং তাদের ভাগ্য বদলের জন্য প্রথমবারের মতো এ আসনে সংসদ সদস্য প্রার্থী হলেন। হার না মানা সফল উপজেলা চেয়ারম্যান নামে খ্যাত, সৈয়দ নজরুল ইসলাম।
তিনি আসনটিতে লড়বেন ট্রাক প্রতীক নিয়ে আ'লীগের দলীয় প্রার্থী বর্তমান সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আরেক প্রার্থী সাবেক সাংসদ গোলাম রাব্বানীর সাথে।
এই আসন টিতে অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন, জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙল, এনপিপির আব্দুল হালিম আম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক ও গোলাম রব্বানী কেটলি প্রতীক পেয়েছেন।
তবে এ আসনে হেভিওয়েট প্রার্থী হলেন সৈয়দ নজরুল ইসলাম ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জানা গেছে, সৈয়দ নজরুল ইসলাম বর্তমানে জেলা আ'লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে দলের নেতাকর্মীদের সক্রিয় করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করলে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি বড় ব্যবধানে জয়লাভ করে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়ার আস্থা ও নির্ভরতায় তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে মনোনীত হন।
আওয়ামী লীগের রাজনীতিতে তিনি একজন সৎ ও পরীক্ষিত নেতা হিসেবে এখনও মানুষের মুখে ব্যাপক পরিচিত।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited