শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৪ পিএম, ২০২৩-১১-২০
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার (১৯, নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসন, অনার্স কোর্স বিষয় বৃদ্ধিকরণ এবং মাস্টার্স কোর্স চালুকরণের দাবিতে-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আদিনা কলেজ গেট প্রাঙ্গণে।
আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক, ডলার মাহমুদ জনি, সকল শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন, তিনি বলেন, শিক্ষক সংকটসহ, অনার্স কোস, মাস্টার্স কোর্স এবং নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
১৯৩৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে প্রতিষ্ঠিত হয় আদিনা ফজলুল হক কলেজ। ১৯৮৬ সালে কলেজটিকে সরকারি করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রাচীন এই বিদ্যাপীঠে উন্নয়নের ছোঁয়া নেই। এর মধ্যে প্রধান সমস্যা শিক্ষক সংকট। তার পরেও অল্প সংখ্যক শিক্ষক দিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছেন সব শিক্ষকরাই। সকল সমস্যার দ্রুত সমাধান করে কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিস্টদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বর্তমানে শিক্ষকের পদ আছে ৪৫ টি কিন্তু শিক্ষকের স্থল কর্মরত আছেন ২০ জন শিক্ষক। ৬টি বিষয়ে চালু রয়েছে অনার্স কোর্স। কিন্তু এসব বিভাগের জন্য সৃষ্ট হয়নি শিক্ষকের পদ। উচ্চ মাধ্যমিক ও স্নাতক বিভাগের শিক্ষক দিয়েই চলছে অনার্স কোর্সের পাঠদান। শিক্ষক সংকটের কারণে চরমভাবে ব্যহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থী ও সংশ্লিস্টিরা আরও বলেন, শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে বলেন, শিক্ষক সংকটসহ অন্যান্য সকল সমস্যার বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited