শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:০০ পিএম, ২০২১-০৪-৩০
পাবনা সদর উপজেলার চরতারাপুরে পারিবারিক জমি বন্টন নিয়ে বিরোধের জেরে রুবেল প্রামানিককে (৩২) কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, "বাড়ির জমি-জমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের বিরোধ চলছিল তার মেঝো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামানিকের। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।"
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটটায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি নাছিম আহম্মেদ। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালানো হচ্ছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited