শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১৯ এএম, ২০২২-১০-১৫
নিউজ ডেক্সঃ
আচ্ছালামু আলাইকুম/নমস্কার।
মুজিব আদর্শের সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, মুজিবীয় শুভেচ্ছা নিন।
আপনারা জানেন, ইতিহাসের নানা পট পরিবর্তন, ঘাত-প্রতিঘাত এবং পঁচাত্তরের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মারা দেশকে তাদের ভাবধারায় পরিচালিত করে ২১ বছর স্বাধীনতার সুফল থেকে মানুষকে বঞ্চিত করেছে।
এমনকি বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যাকেও স্বদেশে ফিরতে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল শকুনের দল। দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা, স্বাধীনতার প্রতি অবিচল আস্থা ও মুক্তিযুদ্ধের চেতনা-মূল্যবোধের প্রতি অটল প্রতিশ্রুতিতে বদ্ধ পরিকর জননেত্রি শেখ হাসিনা সামরিক বুট ও বুলেটের শত হুমকি উপেক্ষা করে পঁচাত্তর পরবর্তী ছিন্ন-বিচ্ছিন্ন আওয়ামীলীগকে আবারও পুনর্গঠিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
যার ফলশ্রুতিতে অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ।
সংগ্রামী তৃনমূল নেতাকর্মীবৃন্দ!
মুজিব আদর্শের ভাবশিষ্য জননেত্রি শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা হয়ে বাংলাদেশের মেঠোপথ থেকে রাজপথ অবধি দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় ছত্রভঙ্গ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে দেশ ও জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার সুফল বাংলাদেশের আপামর জনসাধারণ যুগের বেশি সময় ধরে পাচ্ছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে এদেশের গণমানুষের ভাগ্য পরিবর্তন, ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রি শেখ হাসিনার যে আত্মত্যাগ তা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। যুগের এ মাহেন্দ্রক্ষণে আওয়ামীলীগের ঐক্য, সংহতি, দেশমাতৃকা ও স্বাধীনতার মূল্যবোধের প্রতি ইস্পাত কঠিন অঙ্গীকার বাস্তবায়নে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জেলার আওয়ামী পরিবারের সবার অবিচল আস্থা ও বিশ্বাস থাকা অপরিহার্য।
প্রিয় ভাই-বোনেরা!
অতি পরিতাপের বিষয়, বর্তমানে আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কতিপয় অর্বাচীন দলের অটুট ঐক্যের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদের কায়েমী স্বার্থ চরিতার্থ করার ঘৃন্য অপকর্মে লিপ্ত রয়েছে।
দলীয় শৃঙ্খলা অটুট রাখতে তাদেরকে প্রতিহত করতে হবে। এমন প্রেক্ষাপটে দলের ত্যাগী নেতা-কর্মীদেরকে দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনসহ প্রত্যেক ক্ষেত্রে দলীয় প্রধানের সিদ্ধান্তকে কায়মনোবাক্যে হৃদয়ে ধারণ, বাস্তবায়ন, সম্মান প্রদর্শন এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ থাকার জন্য সানুনয় অনুরোধ জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর, উপদেষ্টা,
বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited