শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৬:৫৫ এএম, ২০২৩-১২-১৩
দেখতে দেখতে প্রায় দুই মাসের সফর শেষ করতে যাচ্ছে ওসমানি নগরের আতাউল্লাহ গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসি তুহিন আহম্মেদ। তিনি লন্ডনে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এ্যাডমিনে কর্মরত আছেন। প্রতি বছর ছুটিতে মাটির টানে ছুটে আসেন নিজ গ্রামে। সেখানকার সাধারন মানুষের কাছে খুবই জনপ্রিয় তিনি। যে কয়টা দিন দেশের মাটিতে কাটান, তার পুরোটা সমাজ সেবায় ব্যয় করেন। গ্রামের হত-দরিদ্র মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ান তুহিন আহম্মেদ। গ্রামে টিউবওয়েল স্থাপন, মাদ্রাসা মসজিদের উন্নয়ন, ঘর নির্মান তার সারা বছরের কাজের অংশ। লন্ডনে থেকে তিনি সাধারন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ বছর ছুটিতে এসে গ্রামের মানুষের ৩০ বছরের চাওয়া পূরন করেছেন জনসেবায় নিয়োজিত তুহিন। তিনি আতাউল্লাহ গ্রাম থেকে দয়ামীর ডিগ্রী কলেজ পর্যন্ত ১২ ফুট এবং প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু করেছেন। পাশাপাশি হত-দরিদ্রদের জন্য ঢেউ টিন এবং স্থানীয় মাদ্রাসার উন্নয়নে নিজেকে সামিল করেছেন। তার এসব জনদরদী এবং সমাজসেবামূলক কাজের জন্য এবার প্রথম বারের মতো তাকে সংবর্ধনা দিয়েছেন আতাউল্লাহ গ্রামের খাদিমুল কোরআন যুব সংঘ। তাদের উদ্যোগে গত শনিবার (৯ই ডিসেম্বর) তুহিন আহম্মেদের হাতে ক্রেস্ট তুলে দেন স্থানীয় সম্মানীত ব্যক্তিরা। এসময় তুহিন বলেন - "সাধারন মানুষের ভালেবাসা আমার কাছে সবচেয়ে মূল্যবান; ভবিষ্যতেও যেন আপনাদের সুখে-দুঃখে এভাবে পাশে থেকে এ গ্রামের সকল উন্নয়নে অংশগ্রহণ করতে পারি, সেই দোয়া করবেন।"
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited