শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০২ পিএম, ২০২১-১১-১৩
আহসান উল্যাহ সজিব, দোহা,কাতারঃ
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এর পিতার মৃত্যুতে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি কাতারের পক্ষে সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ০৯ই নভেম্বর মঙ্গলবার দুপুরে দূতাবাসের শ্রম কাউন্সিলর-এর কার্যালয়ে উপস্থিত হয়ে গভীর সমবেদনা জানিয়েছে।
তাছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি কাতারের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম।
মরহুমের রূহের মাগফিরাত, আত্মার শান্তি ও পরকালে জান্নাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মোঃ আব্দুল জলিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা জনাব ওমর ফারুক চৌধুরী, সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন,, সোসাইটির সহ-সভাপতি জনাব মুহাম্মদ মাইনুদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব ভূইঁয়া ও ওমর ফারুক রনি, সাংগঠনিক সম্পাদক সি.এম. হাসান, সিনিয়র যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাগফুর রহমান (সোহাগ), সাংগঠনিক সম্পাদক শরীফ মাদবর (ঢাকা বিভাগ), জনাব খাইরুল ইসলাম (সিলেট বিভাগ), মাহাবুবুল আলম (ময়মনসিংহ বিভাগ), শিক্ষা বিষয়ক সম্পাদক স্যাইয়্যেদ মাহফুজ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক গাজী এমরান হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম (সবুজ) ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আকতার প্রমুখ।
পরিশেষে ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করায় উক্ত সোসাইটির পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited