শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫১ এএম, ২০২৩-০৩-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আঁখ ক্ষেত থেকে একটি কঙ্কাল ও ছেঁড়া গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ হতে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এ সময় কঙ্কালটির পাশে থাকা একটি ছেঁড়া গেঞ্জিও উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে আখ ক্ষেতে জমি চাষাবাদে গেলে একটি কঙ্কালের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তাঁরা। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
এদিকে, ক্ষেতে উদ্ধার হওয়া কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ হওয়া পাশের গ্রামের এক যুবকের বলে দাবি তাঁর পরিবারের। নিখোঁজ যুবক- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের লুটুর ছেলে আসাদুল্লাহ। ওই যুবক নিখোঁজ হয় গত বছরের ২৭ জুন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, পিবিআই’কে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ঘটনাস্থলে আলামত সংগ্রহ করবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited