শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১২:৩১ এএম, ২০২০-০৭-২৬
দীর্ঘদিন পর মাঠে গিয়ে অনুশীলন করতে পেরে খুবই আনন্দিত নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় তিনি জানালেন, টানা এত লম্বা সময় বাসায় বসে থাকার অভিজ্ঞতা এবারই তার প্রথম।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেট। গেল সপ্তাহ থেকে অবশ্য মাঠে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার জন্য ক্রিকেটারদেরকে অনুমতি দিয়েছে বিসিবি। দেশের বিভিন্ন ভেন্যুতে খেলোয়াড়দের অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে।
বোর্ডের নিয়মকানুন মেনে সম্প্রতি শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। সেখানেই ঘাম ঝরাচ্ছেন ২১ বছর বয়সী শান্ত। গেল মার্চে আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ খেলা এই তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান উপভোগ করছেন মাঠে ফেরাটা।
‘অনেক ভালো লাগছে। অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পারলাম। কখনোই এমন হয়নি যে তিন-চার মাস বাসায় বসে ছিলাম। নতুন একটি অভিজ্ঞতা ছিল। তবে অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পেরে অনেক আনন্দিত এবং অনেক উপভোগ করলাম।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন শান্ত। দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited