শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৬ পিএম, ২০২২-১১-০৭
সেলিম উদ্দীন,ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ সময় মোবারক ও শামরান কবির আবু নামের আরো দুজন আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।
গতকাল রবিবার রাত আনুমানিক রাত সোয়া ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা শিয়া পাড়া রাস্তার মাথায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত তমজিদ ঈদগড় ইউনিয়নের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টুটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক শামরান কবির যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, পরে খাদে পড়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমজিদকে মৃত ঘোষণা করেন। ঈদগাঁও ইউপি মেম্বার আবদুল হাকিম দূর্ঘটনার সংবাদটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited