dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে মদের দোকান বন্ধ থাকায় স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০২:৪৬ পিএম, ২০২০-০৮-০২

ভারতে মদের দোকান বন্ধ থাকায় স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে মদ কিনতে পারেননি তারা। পরে স্যানিটাইজার পান করে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ প্রদেশের প্রকাসাম জেলায়। খবর রয়টার্স’র

শুক্রবার স্থানীয় পুলিশ জানায়, কুড়িচেদু গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন।

প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, ‘অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ঐ এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে। মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পান করেন।’

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করে পুলিশ। অসুস্থ বেশ কয়েকজন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানায়।

রিলেটেড নিউজ

সন্দ্বীপ উপজেলা কৃষক দলের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ উপজেলা কৃষক দলের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   আব্দুর রহিম রাহী, বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার উদ্যোগে ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া মোড়ে ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত -১, গুরুতর আহত ৮

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া মোড়ে ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত -১, গুরুতর আহত ৮

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহা...বিস্তারিত

পোকখালীতে পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন কক্সবাজারের বার্ষিক সাধারন সভা সম্পন্ন

পোকখালীতে পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন কক্সবাজারের বার্ষিক সাধারন সভা সম্পন্ন

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :   সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন...বিস্তারিত

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী'র জন্মদিন পালন

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী'র জন্মদিন পালন

দৈনিক অনুসন্ধান :   মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্...বিস্তারিত

সন্দ্বীপের বাজারে ইলিশে ভরা,দাম কিন্তু চড়াঃ নেপথ্যে চাঁদাবাজি ও অসাধু সিন্ডিকেট

সন্দ্বীপের বাজারে ইলিশে ভরা,দাম কিন্তু চড়াঃ নেপথ্যে চাঁদাবাজি ও অসাধু সিন্ডিকেট

দৈনিক অনুসন্ধান : ...বিস্তারিত

সীমান্ত জুড়ে নিস্তব্ধতা মানুষের মনে কিছুটা স্বস্তি

সীমান্ত জুড়ে নিস্তব্ধতা মানুষের মনে কিছুটা স্বস্তি

দৈনিক অনুসন্ধান :   মু. মুবিনুল হক মুবিন , সীমান্ত থেকে ফিরে   বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত জুড়ে নিস্তব্...বিস্তারিত

সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত

সর্বশেষ খবর