dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


লামায় নবর্ষের সকালে বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫১ পিএম, ২০২৫-০৪-১৪

লামায় নবর্ষের সকালে বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা

জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা উপজেলায় তামাক কেন্দ্রিক ঘটনাকে পুঁজি করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাঁসিয়াখালী ইউপি ৯ নং ওয়ার্ড বড়পাড়া সংলগ্ন বড়বিল গ্রামে সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন সকাল ১০টার দিকে এই নির্দয় ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, ১৩ এপ্রিল রাতে নিহতের ছেলে মীর আহমদ প্রতিবেশি কৃষক নাসির উদ্দিনের চুল্লিতে তামাক কিউরিং করতে দেয়। গভীর রাতে ওই তামাক নিয়ে চলে যায় আরেক প্রতিবেশি (হত্যাকারী) আব্দুল জব্বার। খবর পেয়ে মীর আহমদ আব্দুল  জব্বারের বাড়িতে গিয়ে হেতু জানতে চায়। ওই সময় কথাকাটির এক পর্যায়ে জব্বারের পরিবার উল্টো মীর আহমদকে তামাক চুরির অপবাদ দিয়ে বেধে রেখে মারধর করে পরে ছেড়ে দেয়। সোমবার সকালে মীর আহমেদ এর মা নুর আয়েশা আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে রাতের ঘটনাটি জানতে চায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে আবদুল জব্বার, তার স্ত্রী রোকেয়া বেগম ও তাদের ছেলে মোঃ রোবেল, মোঃ সিরাজ মিলে এলোপাতাড়ি মারধর করলে বৃদ্ধ নুর আয়েশা বেগম (৫৮), স্বামী মোঃ আব্দুল হাকিম;  ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর পর জ্ঞানশুণ্য ভেবে সবাই মিলে চকোরিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার নুর আয়েশাকে মৃত ঘোষনা করেন।  পরে নুর আয়েশার লাশ কক্সবাজার সদর হসপিটাল মর্গে পাঠানো হয়। সোমবার রাত সোয়া নয়টায় বয়োবৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর