শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:০৪ পিএম, ২০২২-০৯-২৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি অভিযানে অস্ত্র-গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
১ম অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার উপর থেকে ১ টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি সহ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ১ জনকে সুকৌশলে আটক করে ডিবি পুলিশের একটি দল।
আটককৃত হলো রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস (ভাটাপাড়া) এলাকার বাদশা আলীর ছেলে বাবলু (২৪)।
২য় অভিযানে একইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো পৌর এলাকার চাঁদলাই মহল্লার নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত জাকিরের ছেলে মোঃ আলী হোসেন (২৪)।
অপরদিকে ৩য় অভিযানে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিশ্বরোড মোড়ের তামান্না হোটেলে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে ৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ১ জনকে হাতেনাতে আটক করে।
আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান রিয়ন (১৯)।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর বলিষ্ট নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এ সকল অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ সুত্রে জানা যায়।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৪.০৯.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited