শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:৫৫ পিএম, ২০২৫-১০-২৮
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই তিনি মাথাব্যথা ও খিঁচুনির সমস্যায় হাসপাতালে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তাকে ভর্তি রাখতে হবে। বর্তমানে তিনি স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।’
হাসান মাসুদ একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে গত কয়েক বছর ধরে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন তিনি।
সাংবাদিকতা ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন হাসান মাসুদ। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও অভিনয় করেন।
টেলিভিশন নাটকে তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে— ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : "আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই" এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে গত বছরের মতো এই বছরও নিউইয়à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, নà¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আব্দুল হামিদ, মধুপুর, টাঙ্গাইল: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ????“ বীর মুক্তিযোদ্ধা,আবুল বাশার ভুইয়া সন্দ্বীপী # আমেরিকান প্রবাসী," নিউইয়র্ক," যুক্তরাষà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি . বই উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited