dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


মধুপুরে চলন্তবাসে ডাকাতি ও ধর্ষণ ঠেকাতে করণিয় বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৫ পিএম, ২০২২-০৮-১৪

মধুপুরে চলন্তবাসে ডাকাতি ও ধর্ষণ ঠেকাতে করণিয় বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

 


আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

চলন্ত বাসে ডাকাতি ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনা ঠেকাতে সব রোডের চলাচল করা প্রতিটি রাতের বাসে যাত্রী, চালকসহ সবাইকে ভিডিও ক্যামেরায় ধারণ করার সিদ্ধান্ত নিয়েছেন মধুপুর উপজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। 
রোববার দুপুরে উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে চলন্তবাসে ডাকাতি ধর্ষণ ঠেকাতে পুলিশ, মালিক ও শ্রমিকের যৌথ উদ্যোগের করণীয় বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর প্রান্ত শাখা ও পুলিশ প্রশাসন আয়োজিত ওই সভায় পরিবহণ মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর প্রান্ত শাখায় সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন এতে  সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, ওসি মাজহারুল আমিন বিপিএম,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন বাবুরাজ।
 বক্তাগণ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশের টহলের ব্যবস্থা করার দাবি জানান। তারা  বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কে হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম না থাকায় ভিন্ন  স্থানে অপরাধ ঘটিয়ে  অপরাধীরা নিরাপদ স্থান হিসেবে মধুপুরের এই সড়ক ব্যবহার করে নির্বিঘেœ   ভিকটিমদের ফেলে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। 
সহকারি পুলিশ সুপার শাহীনা আক্তার বাস মালিকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশী তৎপরতা বাড়ানোর আশ্বাস দেন। তিনি এজন্য সকলের সহযোগিতা পেলে  ইতোমধ্যে ঘটে যাওয়া অনুরূপ অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর উপজেলা প্রান্ত শাখার সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, রাতের বেলায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কটি অনিরাপদ হয়ে উঠে। এই সড়কে হাইওয়ে পুলিশের টহল না থাকায় বিভিন্ন স্থানে অপরাধ সংগঠিত করে অপরাধিরা মধুপুরে আলামত রেখে যায়। যার কারণে মধুপুরবাসীর সুনাম ক্ষুন্ন হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নাইটকোচগুলো ভিডিওর আওয়তায় আনার কথা ভাবা হচ্ছে। প্রশাসনিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা পেলে যাত্রিদের ভিডিও করার পাশাপাশি মধুপুরের গুরুত্বপূর্ণ অংশগুলো সিসিটিভির আওতায় আনা যাবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর