শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৩ পিএম, ২০২১-০৪-২১
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা থেকে আগত এক ব্যক্তিকে লামায় গতরাত রাত ০২ ঘটিকায় উপজেলার ৬নং রুপসীপাড়া ইউনিয়নের ১নং এবং ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান শিংঝিরি নামক এলাকার গভীর জঙ্গল থেকে লামা থানা পুলিশের অভিযানে হাফেজ মোঃ অলিউল্লাহ (২৫) পিতাঃ মোবারক হোসেন সাং: বিশম্ভপুর, ৮নং ওয়ার্ড,ফতেয়াবাদ ইউনিয়ন,থানা দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থাকীয় সুত্রে জানা যায়, মোহাম্মদ ইউনুস মোল্লা (৫০), পিতাঃ মৃত মোহাম্মদ হাকিমুল্লাহ,সাংঃ শিংঝিরি, রুপসীপাড়া ইউপি এর মেয়ের জামাতা মোঃ ফয়েজ (৪০) পিতাঃ আব্দুল মালেক,সাংঃ খাড়াতাইয়া,ষোলনল ইউনিয়ন,বুড়িচং থানা (হাফেজ অলিউল্লাহ মামাতো ভাই) এবং তার বন্ধু মোঃ আরিফ (২৪) পিতাঃ মোঃ আব্দুল গনি, সাং বিশ্ম্ভপুর,থানা দেবিদ্বার,জেলা কুমিল্লা (হাফেজ মোঃ অলিউল্লাহর খালাতো ভাই) এর সাথে গত ২২-ই মার্চ মোঃ ফয়েজ এর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।
এবং হাফেজ মোঃ অলিউল্লাহ পরিবারের কাছ থেকে মোঃ ফয়েজ ও মোঃ আরিফ ইমুতে পরিবারকে অপহরণের বিভিন্ন ছবি দিয়ে ১,০০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। তারই পরিপ্রেক্ষিতে মুক্তিপণের টাকা না পাওয়ায় গত ২৫-শে মার্চ হাফেজ মোঃ অলিউল্লাহ কে শ্বাসরুদ্ধ করে মেরে লামা রুপসীপাড়া ইউনিয়নের শিংঝিরি নামক স্থানের গভীর জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখে।
হাফেজ মোঃ অলিউল্লাহর বড় ভাই মোহাম্মদ শাহিন ২৬ এপ্রিল বুড়িচং থানায় একটি জিডি করেন এবং মোবাইল ট্রাক এর মাধ্যমে লামা থানায় অভিযোগ করলে লামা থানা অভিযান চালিয়ে তদন্তের মাধ্যমে মোঃ ফয়েজ ও মোঃ আরিফ কে গ্রেফতার করেন এবং অদ্য ২১ এপ্রিল ০২ঘটিকায় মৃত হাফেজ মোঃ অলিউল্লাহ কে পুঁতে রাখা মাটির নিচ থেকে উদ্ধার করেন।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited