শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:০১ পিএম, ২০২৩-০৬-১৩
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে ১১ বিজিবি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রকার বার্মিজ মালামাল এবং বাংলাদেশি নগদ আঠার লক্ষ সাতাশ হাজার ছয়শত ষাট টাকাসহ ১ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার(১১ জুন) বেলা আনুমানিক সাড়ে এগারোটায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধীনস্থ ভালুখাইয়া বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৪৯ হতে আনুমানিক ০৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বামহাতিরছড়া নামক স্থান হতে ০১জন আসামীসহ বার্মিজ এ্যানার্জি প্লাস-০৫ প্যাকেট, বার্মিজ কফি-০১ প্যাকেট, বার্মিজ স্মার্ট মোবাইল সেট-০১টি এবং বাংলাদেশি নগদ ১৮,২৭,৬৬০/- টাকা জব্দ করতে সক্ষম হয়। মায়ানমার হতে অবৈধভাবে গরু ক্রয়ের কার্যক্রম শেষে বাংলাদেশে ফেরত আসার সময় তাকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৮,৪৩,৩৬০ (আঠার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত ষাট) টাকা। আটককৃত ব্যক্তি হল বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত কালুর পুত্র ফরিদ আলম (৩৭)।
১১বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক
মু. মুবিনুল হক মুবিন
উপজেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি
মোবাইল নং
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited