শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ১২:০২ এএম, ২০২০-০৯-২৪
নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর মাথার চুল কেটে, অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের মূল হোতা রায়হানের স্ত্রী রূপা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান নির্যাতিতা সূমীকে দেখতে নিয়ামতপুর হাসপাতাল ও আসামীর বাড়ী পরিদর্শন করেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ১২.১০টায় অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মতিয়ার রহমানসহ সঙ্গীয় মহিলা ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে রূপার ফুফুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান পরিদর্শন শেষে বলেন, ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর ঘটেছে। কিন্তু ২১ তারিখে আমরা অভিযোগ পাই। অভিযোগের পূর্বেই মূল আসামী রায়হানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আজ (বুধবার) তার স্ত্রী রূপা যে নিজে সুমীর মাথার চুল কেটে দিয়েছে তাকেও গ্রেফতার করি। আমরা আদালতের কাছে রিমান্ড চাইবো বাকী আসামীদের সম্পর্কে জানার জন্য।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আমরা মামলার পূর্বেই মূল হোতা রায়হানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি। আজ বুধবার তার স্ত্রী রূপাকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
গত ২০ সেপ্টেম্বর রবিবার বেলা ৫টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার ঝাজিরা গ্রামের মতিউর রহমানের ছেলে রায়হান ও তার কয়েকজন বন্ধু উপজেলার শাংশৈইল গ্রামের আমিরুল ইসলামের মেয়ে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমীকে জোর পূর্বক ভাড়া বাড়ীতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেয়।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited