শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৪৩ পিএম, ২০২৩-০৪-১৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে হেরোইন আমদানির মূলহোতা সেলিম রেজা (২০) নামে একজন হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে আটক অভিযান পরিচালনা করে ১ কেজি ২০ গ্রাম হেরোইন সহ সদর পুলিশের চৌকস একটি দল হাতেনাতে তাকে আটক করে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ২ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়া গ্রামে সেলিম রেজাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র সদর মডেল থানার আলাতুলী ইউনিয়নের পদ্মা নদীর দূর্গম ভারতীয় সীমান্ত এলাকা কোদালকাটি জেলেপাড়া গ্রামে হামিদুল হক এর বসতবাড়ী থেকে হেরোইন সহ আসামী সেলিম রেজা (২০) কে আটক করে।
আটককৃত সেলিম রেজা আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি-জেলেপাড়া গ্রামের সুরাতন বেগম ও আব্দুল খালেক গুডুর ছেলে।
তবে তার অপর দু'জন সহযোগী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে।
সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৭, তাং-১৫/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ) রুজু হয়। মামলাটি তদন্তাধীন। পলাতক আসামি দু'জনকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
উল্লেখ্য, তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited