dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বান্দরবানে ম‍্রো আদিবাসী জায়গা অবৈধ দখলের চেষ্টা, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

দৈনিক অনুসন্ধান    |    ০৪:০৪ পিএম, ২০২০-১০-০৮

বান্দরবানে ম‍্রো আদিবাসী জায়গা অবৈধ দখলের চেষ্টা, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

উচহ্লা মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে অবৈধ দখলের কবলে ম্রো আদিবাসী লোকজন প্রথাগত জুম ভূমিসহ শত শত বছরের সংরক্ষিত পাড়া বন, শ্মশান, সৃজিত ফলজ বনজ বাগান রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নয়টি পাড়ার ম্রো আদিবাসী  জনগোষ্ঠীর নেতারা।

আজ বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। 
এতে বলা হয়, সম্প্রতি বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ৪৭ কিলোমিটারে অবস্থিত কাপ্রু ম্রো আদিবাসী পাড়া হয়ে ৫২ কিলোমিটারের জীবননগর পর্যন্ত আট শতাধিক একর ম্রোদের প্রথাগত ভূমি সম্পূর্ণ অবৈধভাবে জোর দখল করার অপচেষ্টা করছে সিকদার গ্রুপ (আর অ্যান্ড আর হোল্ডিংস)। এরই মধ্যে ওই এলাকার বিভিন্ন স্থানে সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করা হয়েছে। বিশাল পরিমাণ এ জায়গার মধ্যে স্মরণাতীতকাল ধরে অনগ্রসর ম্রো জাতিসত্তার মানুষরা বাস করে আসছে। এতে উচ্ছেদের মুখে কাপ্রুপাড়া, দোলাপাড়া, এরাপাড়া এবং উচ্ছেদ ঝুঁকিতে মারকিন, লংবাইতং, মেনসিং, রিয়ামানাই ও মিনরিং ম্রো পাড়া রয়েছে। 

এছাড়া এসব পাড়াবাসীর শত শত বছরের সংরক্ষিত প্রাকৃতিক পাড়া বন, শশ্মানভূমি, জুম ভূমিসহ সৃজিত ফলজ বনজ বাগানের বেশিরভাগ ইতিমধ্যে দখল করা হয়েছে। এসব ভূমি বেদখল হলে আটটি পাড়ার প্রায় দেড়শ পরিবার নিজেদের ভূমি ও পাড়া হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বে। এসব বিষয়সহ দখল করা ভূমি নিয়ে কোনো কথা না বলতে প্রুপটির পক্ষের লোকরা কারবারিদের (পাড়া প্রধান) ও পাড়াবাসীদের নানাভাবে হুমকি দিচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ভুক্তভোগী ম্রো আদিবাসী জাতিসত্তার একটি মৌজার হেডম্যান, একজন ওয়ার্ড মেম্বারসহ ১৩১ জন স্বাক্ষর করেছেন। 

দুপুরে এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ কক্ষে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। তবে সেটিকে কী লেখা আছে তা তিনি এখনো পড়ে দেখেন নি।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর