শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৩:২৯ পিএম, ২০২০-০৮-২৩
পারিবারিক কলহের জেরকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন পাষন্ড স্বামী। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০টার সময় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে। রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ ।
ওই গ্রামের রিয়াজুল ইসলাম জানান, গত শুক্রবার সকালে একটি ছাগল জবাই দেয় নজির হোসেন। গোশত বন্টন করে দেয়া হয় এলাকায়। কিছু গোশত তার স্ত্রী আনোয়ারা বেগম ঘরে রাখেন। সেই গোশত রান্না করাকে কেন্দ্র করে উভয়ের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায় স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে দেশি ধারালো দা দিয়ে গলায় কোপ দেন নজির। সাথে সাথে মাটিতে রক্তাত অবস্থায় লুটিয়ে পড়েন আনোয়ারা বেগম। পরে এলাকার লোকজন নজির হোসেনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নজিরকে থানায় নিয়ে যায়। পরে মেয়ের মা আবেদা বেওয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্বামীকে আটক করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited