dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আওয়ামিলীগ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন - শামিম

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৬ এএম, ২০২২-০৮-২৪

আওয়ামিলীগ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন - শামিম

 

মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকালে পুরাতন ষ্টেশন সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছোট্টোর সভাপতিত্বে প্রতিবাদ সভায়  প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামিম বলেন, নিশি রাতের এই অবৈধ সরকার আবারও ক্ষমতায় আসতে বিভিন্ন কৌশলের অংশ হিসাবে তাদের অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে এবার ইভিএম দিয়ে নির্বাচন করতে চায়। সরকার জানেনা তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। আওয়ামিলীগ সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তাই আগামী নির্বাচন হবে নিরপেক্ষ ও কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে।

 তিনি আরো বলেন, আজ সারাদেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছ এ জন্য আগামী আন্দোলন সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আওয়ামিলীগ কে বিদায় করতে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, কেন্দ্রীয় কমিটি সদস্য মতিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির  সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস,  জেলা যুব দলের সভাপতি মো. আরিফুল ইসলাম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ বিন ওমর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি মহিলা দলের আহ্বায়ক রাশেদা বেগম এম ইউপি, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ইউনুছ, বাইশারী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছিদ্দিকুর রহমান, ঘুমধুম ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম মেম্বার, দোছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.  আয়াছ, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মুফিজুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক আবু সোফিয়ার চৌধুরী সোহেল, ছাত্র দলের আহবায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সহ,উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন। 

এর আগে উপজেলার ৫ ইউনিয়ন থেকে অংগ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল উপজেলা সদরে এসে জড়ো হয়ে। সেখানে এক বিশাল শোডাউনে রূপ নেয়। বিশাল শোডাউনটি নাইক্ষ্যংছড়ি বাজার হয়ে রেস্টহাউজ এ আসেন সেখান থেকে মিছিলে মিছিলে প্রতিবাদ সভা স্থলে কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত হন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর