শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৬ এএম, ২০২০-১০-২৫
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নোম্যানস ল্যান্ডে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উখিয়ার আমতলী সীমান্ত থেকে বিজিবির সহযোগিতায় লাশটি উদ্ধার করে।পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। নিহত মো. জাবের (১৩) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা এমদাদ হোসেনের ছেলে।
স্থানীয়দের দাবী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে স্থলমাইন পুঁতে রেখেছে। শনিবার সকালে এই স্থলমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির এক শীর্ষ কর্মকতা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নিহত ব্যক্তির সহযোগীরা জানায়, সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থাপিত ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে সে। এর আগে নিহত রোহিঙ্গা কিশোর আমতলী সীমান্ত দিয়ে মিয়ানমারে মাছ শিকারে যায়। মাছ শিকার শেষে এপারে অনুপ্রবেশকালে এই ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, জিরো লাইনে মিয়ানমারে অংশে মাইন বিস্ফোরণে নিহত এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited