dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৯ পিএম, ২০২৩-১১-২৬

বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন'শ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাকের পার্টি। তারই ধারাবাহিকতায় বাগেরহাট- ২ (সদর কচুয়া) আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন জাকের পার্টি বাগেরহাট জেলা শাখার সভাপতি তরুণ রাজনীতিবিদ খান মোহাম্মদ আরিফুল ইসলামের। রবিবার রাতে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল স্বাক্ষরিত দলীয় প্যাডে তিনি এ ঘোষণা দেন।

পার্টির কয়েকজন নেতার সাথে কথা বলে জানাগেছে, অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন জাকির পার্টি। নির্বাচন উপলক্ষে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সিরিজ বৈঠক করেছে জাকের পার্টি। পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ আসনের প্রত্যেকটা নেতাকর্মী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। 

জাকের পার্টির মনোনয়ন প্রাপ্ত খান আরিফুর রহমান ১৯৭৭ সালের ১০ ডিসেম্বর বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান আবু সাঈদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বরিশাল বিএম কলেজ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে অর্জন করেন এমবিএ ডিগ্রী। 

১৯৯৫ সাল থেকে তিনি জাকের পার্টির রাজনীতির সাথে জড়িত হন। তিনি কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের দায়িত্ব পালন করেছেন। জাকের পার্টি বাগেরহাট জেলার শাখার সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন। বর্তমানে এই নির্বাচনী এলাকায় সকল শ্রেণী ও পেশার মানুষ পাশে থাকায় গোলাপ ফুল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান এই তরুণ রাজনীতিবিদ খান আরিফুর রহমান।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর