dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


দম্পতির পথ আটকে তাৎক্ষণিক কাবিননামা দেখতে চায় ধর্ষক, অতঃপর স্বামীকে বেধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:২৯ পিএম, ২০২০-০৮-৩০

দম্পতির পথ আটকে তাৎক্ষণিক কাবিননামা দেখতে চায় ধর্ষক, অতঃপর স্বামীকে বেধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ

শনিবার রাত সাড়ে দশটার দিকে ব্যক্তিগত কাজ শেষে বায়েজিদের রৌফাবাদের বাসায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে শফি নামের এক ব্যক্তি তাদের পথ আটকে দাবি করেন— তারা দুজন স্বামী-স্ত্রী নয়। এ সময় তাদের কাছে কাবিননামাও দেখতে চান শফি। কাবিননামা দেখাতে না পারার অজুহাতে স্বামীকে হাত-পা বেঁধে গাড়িতে বসিয়ে রেখে স্ত্রীকে পাশের সালমা কলোনিতে নিয়ে ধর্ষণ করেন শফিসহ তার সাঙ্গপাঙ্গরা। পরে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ওই নারী ও তার স্বামীকে উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার ব্যস্ততম অক্সিজেন মোড় এলাকায় শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা ৩০ মিনিট সময় ধরে এই ঘটনা ঘটে। এক ফাঁকে সুযোগ পেয়ে ওই নারীর স্বামী ৯৯৯ জরুরি সেবায় কল দিলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বাদশা মিয়া ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বাদশা ও রবিনের দেয়া তথ্যে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ধর্ষণের ঘটনার নাটের গুরু মো. শফিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বাদশা মিয়া, মো. রবিন ছাড়া আরও যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মো. জাবেদ ও মো. ইব্রাহীম। জানা গেছে, এদের সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার দৈনিক অনুসন্ধানকে বলেন, ‘এই ঘটনায় পালাতক শফিকে প্রধান আসামি করে গ্রেপ্তার হওয়া ৪ জন সহ মোট ৫ জনকে আসামি করে ভিকটিম ওই নারী একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক শফিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর