শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৬ পিএম, ২০২১-০১-০৯
মোঃ জাকির চৌধুরী, সন্দ্বীপঃ
রক্তিম ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম জেলার হালিশহর থানার, উত্তর নাথ পাড়া, ২৬ নং ওয়ার্ডে ২ শতাধিক সাধারণ জনগনের রক্তের গ্রুপ নির্ণয় করা সহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসুচিতে সভাপতিত্ব করেন রক্তিম ব্লাড ডোনার সোসাইটির এডমিন জুয়েল মজুমদার।
"এসো করি রক্ত দান, বাঁচিয়ে তুলি শত প্রান"
এই শ্লোগান নিয়ে গড়ে উঠা সংগঠন রক্তিম ব্লাড ডোনার সোসাইটি শ্লোগানকে ধারন করে ৮ই জানুয়ারী রোজ শুক্রবারে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত ক্যাম্প এর উদ্বোধন করেন হালিশহর নাথ পাড়া মহোৎসব কমিটির সাধারন সম্পাদক পোষ্ট মাষ্টার জ্বনাব স্বপন নাথ।
মিস শ্রুতি দে ও প্রবাল দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রিয়া ধর। তিনি বলেন আমরা প্রায় প্রতি মাসে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। সামনে আরো বড় পরিসরে আমরা এই আয়োজন করবো। যেনো প্রত্যকটি মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী হয়।
রক্তিম ব্লাড ডোনার সোসাইটির প্রিয় সেচ্ছাসেবী মিথিলা দেবী এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক অনুসন্ধানকে বলেন- আমরা জনসচেতনতা নিয়ে কাজ করি, যাতে করে রক্তের অভাবে একটি প্রাণও ঝড়ে না যায়। আপনাদের সবার আর্শিবাদে আমরা প্রতি সপ্তাহে ক্যাম্প করে যাচ্ছি মানবতার কল্যাণে। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন আমরা একদিন আমদের লক্ষ্যে পোঁছাতে পারবো। সেই দিন আর বেশি দুরে নয়,যেই দিন ঘরে ঘরে রক্ত দাতা তৈরি হবে।।আপনাদের ভালবাসায় আমরা সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করতে পারবো বলে বিশ্বাস করি।
এরপর একে একে আরো বক্তব্য রাখেন, জয় দে, মোঃতাজুল, প্রিয়া মজুমদার, মিশু দাশ, টিপু কুমার নাথ ও লাবনি নাথ।
রক্তিম ব্লাড ডোনার সোসাইটির এডমিন এবং উক্ত কর্মসূচির সভাপতি জুয়েল মজুমদার বলেন, অত্যান্ত উৎসব মুখর পরিবেশে আমরা ৯ম ব্লাড ক্যাম্পিং কার্যক্রম সম্পূর্ন করেছি। আপনাদের সবার ভালবাসা থাকলে আমরা প্রতি সপ্তাহে ক্যাম্প করে যাবো। দেহে আছে যতক্ষন রক্ত, করে যাবো কাজ মানবতার কল্যাণে।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইকà§...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ বà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited