শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:১৮ এএম, ২০২৩-০৩-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের আকাশে আজ ভিন্ন এক চাঁদ দেখা গেছে। সচারাচার এ ধরনের চাঁদের দেখা পাওয়া যায় না। ইফতারের পরই চাঁদের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
শুক্রবার (২৩ মার্চ) বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের নিচে তাঁরা দেখা গেছে। এ নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তার পাশে একটি তারা দেখা যায়। অনেকে একে সুখ তারা বলে থাকেন। আসলে এটি শুক্র গ্রহ বলে অনুসন্ধানে জানা যায়।
গত ১ মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।
বছরের শীতল ও উষ্ণতম মাসগুলোর মাঝামাঝি সময়কে বলা হয়ে থাকে ‘মিটিওরলজিক্যাল বসন্ত’। মিটিওরলজিক্যাল বসন্ত বলতে সাধারণত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কে বলা হয়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। এ সময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।
নাসা বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনো কখনো একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরেই অবস্থান করে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited