dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভোলাহাটে পিতৃতুল্য আপন চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার

দৈনিক অনুসন্ধান    |    ১১:১৪ পিএম, ২০২২-০৮-১২

ভোলাহাটে পিতৃতুল্য আপন চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

 ভোলাহাটের ফুটানীবাজারে প্রকাশ্য দিবালোকে পিতৃতুল্য আপন চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমান মিজু। গত ১০ আগষ্ট বুধবার বিকেলে ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার ও তার ভাই চাঁপাই নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু ফুটানীবাজারে হাজারো মানুষের সামনে তাদের আপন চাচা আলেপনুর বিশ্বাস আলেপ (৭০) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন। তিনি এখন পর্যন্ত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আলেপ বিশ্বাস অভিযোগ করে বলেন  বুধবার বিকেলে আমার ভাতিজা আনোয়ারকে আমি আমার অংশের জমির ওপর যে ঘর রয়েছে তা সরানোর কথা বলতে গেলে তিনি বর্ষা মৌসুমের আগে ঘর সরাতে পারবেননা বলে জানান। আমি তাকে পুনরায় বলতে গেলে আমার উপর চড়াও হয়ে আমাকে বেধড়ক পেটাতে থাকেন আমার দুই ভাতিজা। পরে আমার ছেলে মওদুদ এসে আমাকে রক্ষা করতে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। মওদুদ এখন রাজশাহী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান।

তিনি বলেন আমার মত বয়োবৃদ্ধ আপন চাচাকে সন্ত্রাসী কায়দায় যে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন করেছে তার আমি বিচার চাই। তিনি অভিযোগ করে আরও বলেন আমার ভাতিজারা আমিনুল হাজী এমপির ক্ষমতা দেখিয়ে আমার চিকিৎসা করাতে বাধাগ্রস্ত করে। তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন আমার একমাত্র ছেলে মওদুদ সুস্থ হয়ে বাড়ি আসার পর সিদ্ধান্ত নিব। ভোলাহাট থানায় এজাহার করার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান তিনি। 

এব্যাপারে আনোয়ারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন মিজানুর  রহমান  মিজুর একটি লিখিত  অভিযোগ  পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া  হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর