শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১২:৫২ পিএম, ২০২৪-০৪-২২
৪৯ বছর বয়স হয়ে গেলেও এখনো নিজেকে অবিবাহিত দাবী করেন এক ব্যক্তি। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর জাল করে ‘অবিবাহিত সনদ’ এর মেয়াদ বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের দপ্তরে উপস্থাপন করতে গিয়ে ধরা পড়েছে সেই প্রতারক। তার নাম মোহাম্মদ আকতার (৪৯)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন মাইটভাংগা আমিনখান বাড়ির শহিদুল্লাহ সর্দ্দারের ছেলে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ জালিয়াতি করতে গেলে তাকে আটক করা হয়।
জানা গেছে, জাল অবিবাহিত সনদ তৈরি করে তা মেয়াদ বাড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।
থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের কাছে মো. কামারুল হাসানের অবিবাহিত সনদের মেয়াদ বৃদ্ধি করার জন্য উপস্থাপন করা হয়। কাগজগুলো পর্যালোচনায় করে দেখা যায়- মো. কামারুল হাসানের নামে অবিবাহিত সনদ সৃজন করে সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জাল স্বাক্ষর করা হয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করে ওই সাটিফিকেট মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে খাঁটি হিসেবে সরকারি প্রতিষ্ঠানে উপস্থাপন করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited