dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৬ পিএম, ২০২৩-০১-২৫

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকার প্রয়াত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আজ বুধবার বিকেলে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পার হয়ে ‘এনামুল পেট্রোল পাম্প’-এ যাচ্ছিলেন আসাদ ও রাশেদুল। মহাসড়কে ওঠা মাত্রই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কামাল হোসেন।

 

আসিফ জামান 
ঠাকুরগাঁও প্রতিনিধি 
তারিখঃ ২৫/১/২০২৩ ইং

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর