dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৫ পিএম, ২০২৪-০৪-০২

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠন (এবিএসএফ ) এর উদ্যোগে আয়োজিত  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন কমিউনিটির প্রায় সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা। 
সোমবার (১লা এপ্রিল ) বিকেল সাড়ে ৫টা থেকে ব্রুকলিনের লিটল বাংলাদেশে মো: ইয়াসের আরাফাতের  ৫০৪  নম্বর বাড়ির ওষা সেফটি এন্ড কনষ্ট্রাকশন স্কুলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের  সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী ও কোষাধ্যক্ষ আলমগীর কবিরের যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ উদ্দীন সন্দ্বীপি।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদের সভাপতি  মোহাম্মদ আবুল হাশেম , এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সন্দ্বীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ ফিরোজ আহম্মেদ, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল আলম বাপ্পি,  বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ পারভেজ, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। 
সভাপতির বক্তব্যে আমিরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি, শরীফ উদ্দীন সন্দ্বীপি বলেন (এবিএসএফ) যুক্তরাষ্ট্রের কমিউনিটির ন্যায় ও সমস্যা সম্ভাবনা সহ প্রবাসীদের  ন্যায্য অধিকার আদায়ে সবসময় কলম হাতে লড়ে গেছে।  অনেকেই এই সংগঠনকে বিতর্কিত করতে, দমিয়ে দিতে বারবার চেষ্টা করেছে। কিন্তু এই সংগঠন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্টেক-হোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
রমজানের শিক্ষাঃ প্রবাসীদের  প্রতি আমাদের দায়বদ্ধতা' বিষয়ক আলোচনায় বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম বলেন, সাংবাদিকতা করার সময় আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই, এটাই আমাদের দায়বদ্ধতা। কারণ, আল্লাহতায়ালা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে বলেছেন। তাছাড়া সাংবাদিকতায় আরও একটা বিষয় আছে, সেটা হলো ধৈর্য। সাংবাদিকতায় ধৈর্য ধারণ করতে হবে। কারণ এটা ধৈর্যের পেশা। মহানবীর (সা:) আদর্শ মতো ধৈর্য্য নিয়ে ন্যায় ও বস্তুনিষ্ঠভাবে আমরা সাংবাদিকতা করবো।  সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহম্মেদ বলেন,  (এবিএসএফ) প্রমাণ করেছে যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ করতে পারে। আমি আশা করি  কমিউনিটি ও সাংবাদিক সংগঠন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মান একটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে।
ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি , মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল বলেন,  এই সংগঠনের সাংবাদিকরা আমার মতে সবচেয়ে চৌকস ও দক্ষ। তাঁরা প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা আমাদের প্রত্যাশা।
মঈনুল আলম বাপ্পি, (ব্যবসায়ী ) বলেন সাংবাদিক মানে হলো সমাজের দর্পণ। তারা দেশ ও বিদেশে সব ধরনের তথ্য তুলে ধরেন। আমরা চাই তারা দেশকে আরো  এগিয়ে নিতে ভূমিকা রাখুক। ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ বলেন,  রমজান ত্যাগের মাস, ধৈর্যের মাস। আমরা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারলেই সত্য ও ন্যায়ের পথে যেতে পারবো। আমাদের ভুলভ্রান্তি দেখিয়ে দিলে তা শুধরে নিতে পারবো। এ মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।  এছাড়াও উপস্থিত ছিলেন ,  আজিম উদ্দিন অভি (যমুনা টিভি) আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম (এবিএসএফ) সহ সভাপতি , সাংবাদিক মুরাদ হাসান (জাগো নিউজ)। যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক  শাহীন হাওলাদার (দ্যা বিজনেস পোস্ট) প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক জাফর উল্ল্যাহ (যুগান্তর)। রেজওয়ানা এলভিস ( বাংলাভিশন নিউজ প্রেজেন্টার) মাজহারুল ইসলাম (জয়যাত্রা) কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ,সায়দ ফিরোজ আলম, মো: সাঈদ সহ আরো অনেকে ।  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন , মাওলানা বারি । পরে ইফতার ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর