শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৯:২৯ এএম, ২০২১-০১-০৮
ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে যৌন নিপীড়নের অভিযোগে মো. রাশেদ (৩৪) নামে একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কাজীর দেউড়ি ২নং গলিস্থ প্রফেসর মান্নান কলোনীর ভেতর আসামি রাশেদ ভিকটিমের বাসার দরোজা খোলা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে নিজেকে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বলে পরিচয় দেন। এরপর ভিকটিমকে তার ছেলে-মেয়ে কতজন, বয়স কত জানতে চান। এসব কথাবার্তার ফাঁকে থার্মোমিটার বের করে তিনি ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার কথা বলে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। এসময় ভিকটিম আসামিকে নিষেধ করা সত্ত্বেও আসামি জোরপূর্বক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের স্বামী বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত শুনে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে আসামিকে হেফাজতে নেয়। পরে পুলিশ জানতে পারে আসামি ইতঃপূর্বে কাজীর দেউড়ি এলাকায় একাধিক মেয়ের সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
গ্রেফতারের পর ওসি মহসিন তার ফেইসবুক পেইজে এ ভূয়া ডাক্তারের ছবি সহ পোস্ট করেছেন-
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited