শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩১ এএম, ২০২২-১১-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযানে ৫১ কেজি কচ্ছপের হাড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ভোলাহাট বিওপির ফুটানি বাজারে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে রোববার (১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি বলা হয়, লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিশেষ টহল দল ভোলাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৯৮/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুটানি বাজার নামক স্থানে দুইজন চোরাকারবারিকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২ বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে টহল দল বস্তা তল্লাশি করে ৫১ কেজি কচ্ছপের হাড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
৫৯ বিজিবির লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে এদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited