শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:১১ এএম, ২০২৪-০৪-০৬
‘অভিনন্দন সুজন ভাই। নতুন চেয়ারম্যান সিডিএ’- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রামের এক সাংবাদিক এমন একটি স্ট্যাটাস দেওয়ার পরই খোরশেদুল আলম সুজনকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এরপর সকাল থেকে নগরবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি তুখোড় রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হচ্ছেন।
গতকাল দিনভর সেই গুঞ্জনই ছিল চট্টগ্রাম নগরবাসী ও রাজনীতিসচেতন মানুষের মুখে মুখে। পবিত্র ওমরাহ হজ পালনে বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সিডিএ সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুই বছরের জন্য চেয়ারম্যান হন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ। ২০২১ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো তিন বছরের জন্য পুনরায় চেয়ারম্যানের পদে রাখা হয়। আগামী ২৪ এপ্রিল বর্তমান চেয়ারম্যান দোভাষের মেয়াদ শেষ হচ্ছে। নগরবাসীর গুঞ্জন সত্যি হলে ২৪ এপ্রিল দোভাষের স্থলাভিসিক্ত হতে যাচ্ছেন খোরশেদ আলম সুজন।
সৌদি আরব থেকে গতকাল রাতে খোরশেদ আলম সুজন দৈনিক অনুসন্ধানকে বলেন, ‘মানুষ নিজেরা বলাবলি করতেছে, আমিও শুনতেছি। কিন্তু এখনো আমার কাছে সরকারিভাবে এমন কোনো কনফারমেশন (নিশ্চিতকরণ) আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা-ই করেন, ভালোর জন্যই করেন। যদি এমন কোন প্রস্তাব পাই তাতেই আমি সন্তুষ্ট।’
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited