dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


MRP পাসপোর্ট নিয়ে মহাসংকট

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১১:২৫ এএম, ২০২১-০৮-২০

MRP পাসপোর্ট নিয়ে মহাসংকট

প্রায় দুই মাস ধরে এমআরপি পাসপোর্ট ছাপানো বন্ধ থাকায় দেশে বিদেশে হাজার হাজার মানুষ চরম বেকায়দায় পড়েছেন। প্রবাসী অনেকেই পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না। দেশেও বহু লোক পাসপোর্টের আবেদন জমা দিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। তিন কোটি পাসপোর্ট ছাপানোর চুক্তি শেষ হওয়ায় বিদেশি কোম্পানি ছাপার কাজ বন্ধ করে দেয়ায় সংকট প্রকট হয়ে ওঠে।
সূত্র জানায়, তিন কোটি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাপানোর জন্য মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস কর্পোরেশনের সাথে সরকার চুক্তি করেছিল। তিন কোটি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হওয়ার সাথে সাথে তারা পাসপোর্ট ছাপানো বন্ধ করে দেয়। সরকারের ধারণা ছিল- তিন কোটি পাসপোর্ট দিয়ে দেশের এবং বিদেশের ২০২১ সালের চাহিদা পূরণ হবে। কিন্তু পাসপোর্টের চাহিদা বেড়ে যাওয়ায় গত জুনের মধ্যেই তিন কোটি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হয়। আর তিন কোটি এমআরপি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হওয়ার সাথে সাথে মালয়েশিয়ার কোম্পানি ছাপার কাজ বন্ধ করে দেয়। আর এতে দেশে এবং বিদেশে হাজার হাজার মানুষ পাসপোর্ট নিয়ে সংকটে পড়ে। বিশেষ করে সৌদি আরব, দুবাই, ওমানসহ মধ্যপ্রাচ্যে কর্মরত হাজার হাজার মানুষ এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেও পাসপোর্ট পাচ্ছেন না। বিভিন্ন দূতাবাস ও মিশনে অসংখ্য আবেদনকারী পাসপোর্টের জন্য আবেদন করেও পাসপোর্ট না পাওয়ায় চরম সংকটে পড়েছেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার পাসপোর্টের মেয়াদ নিয়ে সমস্যা থাকায় অনেকেই কাগজপত্র হালনাগাদ করতে পারছেন না। আবার দেশেও হাজার হাজার মানুষ এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে আটকে আছেন। বর্তমানে এমআরপির কোনো আবেদনই গ্রহণ করা হচ্ছে না।
ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) দায়িত্বশীল একজন কর্মকর্তা চলমান এ সংকটের কথা স্বীকার করে গতকাল দৈনিক অনুসন্ধানকে বলেন, আসলে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল মালয়েশিয়ান কোম্পানির সাথে। তারা তিন কোটি পাসপোর্ট ছাপানোর সাথে সাথে কাজ বন্ধ করে দেয়। তাদের সার্ভারে তিন কোটি পাসপোর্ট ছাপানোর সক্ষমতা ছিল। তারা তা করেছে। কিন্তু তারা যে তিন কোটি পাসপোর্ট ছাপানোর লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলছে তা সরকারকে আগে জানায়নি। তাদের লক্ষ্যমাত্রা শেষ হওয়ার বিষয়টি মাস খানেক আগেও যদি সরকারকে জানাতো তাহলে এমন একটি সংকটে পড়তে হতো না।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আসলে দেশে ই পাসপোর্ট ছাপানো হচ্ছে। চালুও আছে। ই-পাসপোর্টের ক্ষেত্রে কোন সমস্যা নেই। কিন্তু ই-পাসপোর্টের ব্যাপারে আবেদন করার ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকায় অনেকেই আবেদন করতে পারছেন না। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ এবং ভোটার আইডি বাধ্যতামুলক করা হয়েছে। এই সনদপ্রাপ্তি অনেক কঠিন হয়ে উঠেছে। এতে করে ই-পাসপোর্টের আবেদন না করে অনেকেই আগের মতো এমআরপি পাসপোর্ট নিয়ে কাজ সারতে চাচ্ছেন। আবার অনেকেই এমআরপির জন্য আবেদন করে ফেলায় নতুন করে আর ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। এতে দেশে এবং বিদেশে কয়েক হাজার আবেদনকারী সংকটে পড়েছেন।
বিষয়টি নিয়ে গতকাল ঢাকার শীর্ষ একজন কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, অচিরেই এই সংকট কেটে যাবে। নতুন করে ৬০ লাখ এমআরপি পাসপোর্ট ছাপানোর জন্য মালয়েশিয়ান কোম্পানিটির সাথে চুক্তি হয়েছে। সার্ভার আপগ্রেড করার পরই ছাপার কাজ শুরু হবে। তিনি সংকটের জন্য মালয়েশিয়ান কোম্পানিটিকে দায়ী করে বলেন, তারা যদি সময়মতো সরকারকে বিষয়টি জানাতো তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর