শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩৬ পিএম, ২০২৩-০৯-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই খুনি শফিকুলকে, ওসি সাজ্জাদ হোসেনের ব্যপক তৎপরতায় আটক করেছে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাতান আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৭)।
বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে আসছেন। আজ সন্ধ্যার দিকে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শফিকুল তার নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতরভাবে জখম হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণ হয়ে রাস্তায় মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আপন বড় ভাই শফিকুল ইসলামের কাছে পাওনা টাকা চায় ছোট ভাই সাদিকুল। টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাই আপন ছোট ভাইকে হাঁসুয়া দিয়ে পেটে আঘাত করলে রক্তক্ষরণে সে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় বড় ভাই শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited