শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৫৬ পিএম, ২০২২-০৯-২৭
মোঃ আলমগীর , বিশেষ প্রতিনিধি।।
২৭ শে সেপ্টেম্বর, লামা উপজেলার আজিজনগরের খুরশিদা নামের এক নারী যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ আরমান ও আজকালের খবর প্রতিনিধিসহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে। বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ সম্মূখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে লামার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃৃন্দরা হয়রানিমূলক মামলার প্রতিবাদ করে বলেন, স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার জন্য করা ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাংবাদিকদেরমুক্ত করা হোক। সাংবাদিকরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "মাননীয় তথ্য মন্ত্রী আপনি আমাদের অভিভাবক।
আপনার মাধ্যমে আইন প্রনেতাদের কাছে দাবি করছি, স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে গনতন্ত্র ও সাংবাদিকদের বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার সঠিক চর্চার জন্যে, সাংবাদিকদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতামুক্ত করেন।" মানববন্ধনে বক্তব্য দেন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিপোর্টার নুরুল আলম রাজা।
প্রসঙ্গতঃ গত ১৬ সেপ্টেম্বর বাদে জুম্মা আজিজনগরে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
১৭ সেপ্টেম্বর এই ঘটনার বিবরণ দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন হয়। ২৬ সেপ্টেম্বর খুরশিদা নামে ওই এলাকার এক মহিলা চট্টগ্রাম সাইভার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ও ৩৫ ধারায় মামলা করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো কক্সবাজারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানাযায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited