শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৭:৩৮ এএম, ২০২০-০৮-১২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার খুটাখালী ইউনিয়ন পরিষদ মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। পরিবেশ বন্ধু গাছই আমাদেরকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। মানুষ আর জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে বাইরে পতিত জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে। সেই এ ধরণের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রাখতে হবে।
সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন-সংস্থাগুলোকে বৃক্ষ রোপনের মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited