শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:৩৭ এএম, ২০২০-০৮-১৯
সম্প্রতি ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সাথে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার এক বিবৃতিতে বিন আব্দুল্লাহ নিশ্চিত করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রচেষ্ঠা হিসেবে ও শান্তি আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় ওমান। একই সাথে ফিলিস্তিনিদের বৈধ দাবি আদায়ের লক্ষে ও পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ওমান।
বিবৃতি বলা হয়, বিন আব্দুল্লাহ এসময় ফিলিস্তিনের ফাতাহ গ্রুপের কেন্দ্রীয় মহাসচিব জিব্রিল রাজউব এর সাথেও কথা বলেছেন।
উল্লেখ্য আমিরাত ও ইসরাইল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার বিশেষ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, ইসরাইলের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা আগামী দিনগুলোতে আসছে।
মনে করা হচ্ছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে। ওমান এরই মধ্যে আমিরাত-ইসরাইল চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited