শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৪ এএম, ২০২০-০৮-০৭
এম এ মান্নান মিনহাজ বিশেষ প্রতিনিধি,
বৃহস্পতিবার(৬আগস্ট) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব গ্রহনের প্রথম দিনেই পোর্ট কানেক্টিং রোডের বেহাল দশা পরিদর্শনে যান। বিকালে পোর্ট কানেকটিং সড়কের সাগরিকা থেকে নয়াবাজার মোড় পর্যন্ত পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘নগরের পোর্ট কানেকটিং সড়কটি হয় জনগুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘসূত্রিতায় নিমজ্জিত হয়ে বছরের পর বছর এ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মনে ক্ষোভ সৃষ্টি ও চট্টগ্রামের সৌন্দর্য ও সুনামের ব্যাপক ক্ষতি হয়েছে। বিগত দিনে যে সময় গড়িয়েছে এখন আর সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।’
তিনি ঠিকাদার ও প্রকৌশলীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ সততার মাধ্যমে পালন করতে চাই। আপনারাও আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন। যারা দুর্নীতি করেছেন, তারা সাবধান হয়ে যান। আমি যার কাজে অনিয়ম দেখবো, দুই নাম্বারি দেখবো, নগরবাসীর সঙ্গে যারা বেঈমানি করবেন তাদের আমি কোনোভাবেই ছাড় দেব না। নগরবাসীর সেবায় নিয়োজিতরা যারা মানুষকে কষ্ট দেয় তাদের আমি ছাড় দেব না। এসব অন্যায়ের সঙ্গে আমি আপস করবো না। ভুল করা অপরাধ নয়। কিন্তু ইচ্ছা করে ভুল করা অপরাধ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited